Adammyo

পারভেজ স্যার

পরিচালকের কিছু কথা

“সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।” (প্রমথ চৌধুরী)

একজন সুশিক্ষিত লোক শুধু নিজেকেই আলোকিত করেন নাতিনি অন্ধকারের বাতিঘর। তিনি উৎকর্ষতার সৃজনশীল চিন্তার মধ্যদিয়ে প্রতিনিয়ত সমাজকে দেখান মুক্তির পথ। আর একজন সুশিক্ষিত ব্যক্তির ভিত্তি হিসেবে পরিবারের পাশাপাশি সহায়ক ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের “অদম্য শিক্ষালয়” এমনই একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষা দানের মহান ব্রত নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন।তাঁরা একাডেমির পাঠদানের পাশাপাশি নৈতিকতা, সদাচারণ, নেতৃত্বদান প্রভৃতি বিষয়সহ বাস্তব ও জীবনমুখী জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত ও উদ্দীপ্ত করে যাচ্ছেন। ভয়কে জয় করে আনন্দের সাথে পাঠদানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের চিন্তায়-চেতনায় একজন সৎ, সুশিক্ষিত ও শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

পরীক্ষা গ্রহণ পদ্ধতি

পড়া আদায়ের জন্য পরীক্ষা অন্যতম মাধ্যম। তাই, দৈনিক পরীক্ষা আমাদের পাঠ পরিকল্পনার অংশ। আমাদের পরীক্ষা পদ্ধতিতে রয়েছে-

উল্লেখ্য: প্রতিটি পরীক্ষার ফলাফল অভিভাবকদেরকে ওয়েবসাইট/এসএমএস নোটিশ বোর্ড/অদম্য ফেসবুক পেজ এর মাধ্যমে জানানো হয়।

হ্যালো স্যার প্রোগ্রাম

বাসায় পড়ার সময় যে কোন সমস্যা হলে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময়ে বিষয় ভিত্তিক শিক্ষককে ফোন দিয়ে তা বুঝিয়ে নিতে পারে ।

মডেল টেস্ট

বোর্ড পরীক্ষার আগে প্রস্তুতি শাণিত করার জন্য অধ্যায় ভিত্তিক ও চূড়ান্ত মডেল টেস্ট নেওয়া হয় ।

আমাদের পাঠদান পদ্ধতি

শুধুমাত্র সিলেবাস ভিত্তিক পাঠদান পদ্ধতি সু-শিক্ষার অন্তরায়। সুপরিকল্পিত পাঠদান পদ্ধতির উপর শিক্ষার্থীর পূর্ণ বিকাশ ও ভালো ফলাফল নির্ভর করে। তাই আমরা গবেষণার মাধ্যমে তৈরি করেছি একটি সুপরিকল্পিত পাঠদান পদ্ধতি। আমাদের পাঠদান পদ্ধতিতে যা……….

মোট শিক্ষার্থী
0
চান্সপ্রাপ্ত শিক্ষার্থী
0
টপ ১০০-তে
0
শিক্ষক
0

অদম্য গ্যালারি